জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

পৃথিবীতে কেউ যদি বলে আমাকে – মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী

Abswer.com Abswer.com
25 October, 2025
২ মিনিট পড়ার সময়
১৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

পৃথিবীতে কেউ যদি বলে আমাকে

✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী


পৃথিবীতে কেউ যদি বলে আমাকে
কাকে বেশি ভালোবাস তুমি তুমি?
বলব আমি প্রাণের চেয়ে দামী আমার “মা” জননী
ভালবাসি ভালবাসি বড়ই ভালবাসি
দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি॥

দুঃখের পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না
আমারই কাছেই আছে সুখেরই সাগর “মা”
সুখে দুঃখে পাশে থেকে করে দিলে ঋণী
বলব আমি প্রাণের চেয়ে দামী আমার মা জননী॥

একটি কথা মনে হলে ব্যথা লাগে
আমারই মরণ কী হবে মায়ের আগে
আমার আগে মায়ের মরণ কেমনে মানি
বলব আমি প্রাণের চেয়ে দামী আমার মা জননী॥

আমি অধম ক্ষুদ্র মুখে বলছি কথা শুননা
সুখেরই ভাগ দিয়ো যাকে দুঃখেরই ভাগ দিয়ো না
সর্ব সুখ সে তোমার গর্ভধারিণী
বলব আমি প্রাণের চেয়ে দামী আমার মা জননী॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *