সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে
ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে
সেই মনি মুক্তার আলো আজো জ্বলতেছে
অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমান দিয়েছে।
ব্যবসার কাজে যায় যখন তিনি সিরিয়ায়
স্বপ্ন দেখেন চন্দ্র সূর্য বুকে জড়ায়
নবুয়তের খবর পেল স্বপ্নের উসিলায়
ফিরে এসে নবীর কাছে ঈমান পেয়েছে (ঐ)
কাফেরগনের নির্যাতনে আবু বকর
মারের আঘাতে বেহুশ নেই কোন খবর
তার নিকটে যত্নে ছিলেন মা ও সহচর
জ্ঞান ফিরিতে নবীর কথা জিজ্ঞেস করেছে (ঐ)
মেরাজে যায় প্রিয় নবী খোদার দিদারে
বর্ণনা দেন সবার সামনে এসে ফিরে
শতভাগ বিশ্বাসে প্রথম আবু বকরে
তাই সিদ্দিকে আকবর লকবে আল্লাহ ডেকেছে (ঐ)
তাবুক যুদ্ধে দানের কথা বলেছেন নবী
মুক্তহস্তে দান করেছেন বহু সাহাবি
আনেন তিনি চুলার ছাইও বলেন আজিজ রজভী
কেবল আল্লাহ ও রাসুল ঘরে রেখে এসেছে (ঐ)