تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبّ
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
উচ্চারণ: তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব।
মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব।
ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব।
ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।
ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।
অর্থ: ১. আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক!
২. তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি।
৩. অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখায়,
৪. এবং তার স্ত্রীও—যে কাষ্ঠ বহনকারিণী,
৫. তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশি।
ফযিলত: যে ব্যক্তি সূরা লাহাব তিলাওয়াত করবে, আল্লাহ তা‘আলা তাকে ও আবূ লাহাবকে একি ঘরে একত্রিত করবেন না।
উৎস: সূরা আল-লাহাব (১১১), আয়াত: ১-৫; মাক্কী সূরা