জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

সূরা আন-নাসর

Abswer.com Abswer.com
23 May, 2024
৩ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

إِذَا جَآءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

উচ্চারণ: ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।

অর্থ: ১. যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
২. এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
৩. তখন আপনি আপনার রবের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী।

ফযিলত: হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবীকে বলেছিলেন, হে অমুক। তুমি কি বিয়ে করেছ? সে বলল, জ্বী না, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর শপথ। আর আমার নিকট বিয়ে করার মত কোন সম্পদও নেই। তিনি বললেন, তোমার নিকট কি সূরা ইখলাস নেই? সে বলল জ্বী, হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক–তৃতীয়াংশ। তিনি বললেন, তোমার কাছে কি সূরা নাসর নেই? সে বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক–চতুর্থাংশ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সূরা কাফিরুন নেই? সে বলল, জ্বী হ্যা। তিনি বললেন, এটি হল কুরআনের এক–চতুর্থাংশ। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কি সূরা যিলযাল নেই? সে বলল জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটিও কুরআনের এক–চতুর্থাংশ। অতএব তুমি বিয়ে কর। বিয়ে কর।

উৎস: সূরা আন-নাসর (১১০), আয়াত: ১-৩; মাদানী সূরা

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *