তোমার চলন বলন মোরে করেছে পাগল
✍ আহমদ নুর সাজ্জাদ
তোমার চলন বলন মোরে করেছে পাগল বাবাজান
চেহারা যেন মদিনা ওয়ালার মায়ার তাজমহল
শয়নে স্বপনে হযরত তোমার ভাবনা
কামনা বাসনা জুড়ে তোমার আস্তানা
অন্তরের রাজা অন্তরে তোমার রাজমহল (ঐ)
বলার আগে দিলের মালিক দিলের সব খবর
বলে দাও গো এক পলকে মুহূর্তের ভিতর
পাগল করে ছাড়ে তোমার বেহেশতি আঁচল (ঐ)
দোজাহানে কোন কিছুর পরোয়ানা আর
জোহাদ শাহার চোখের মণি মালিক আমার
জুটেছে গোলামী আহমদ মরণটাও সফল (ঐ)