তোমার কায়েনাত হোসাইন
✍ আহমদ নুর সাজ্জাদ
তোমার কায়েনাত হোসাইন তোমার সরদারি,
সাওয়ার তুমি কামলিওয়ালার কাঁধ সাওয়ারি
এপার ওপার চলবে কথা তোমার কারবালার
তোমার কোরবানী পছন্দ হল গো আল্লাহর
চাওয়ার মালিক হোকনা যে কেউ তোমার নেই জুড়ি
ফুরাতের কাছে খবর দাও গো কেউ বলে
হাজার ফুরাত জমে আছে দু’চোখের জলে
এমন ফুরাত ভাসিয়ে দিতে হবেনা দেরি (ঐ)
হোসাইন নামের নকশা আঁকা অন্তর নিয়ে
হাজির হলে কামলিওয়ালার চৌকাঠে গিয়ে
কি হবে আহমদ হায় ভাবতে না পারি (ঐ)
তোমার কায়িনাত হোসাইন (রাদিআল্লাহু আনহু)